মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলানেইমারকে বাংলাদেশে আনার প্রস্তাব: বসুন্ধরা কিংস
spot_img
spot_img

নেইমারকে বাংলাদেশে আনার প্রস্তাব: বসুন্ধরা কিংস

ডেইলি শেয়ারবাজার  ডেস্ক: ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে বাংলাদেশে আনার প্রস্তাব পাওয়া গেছে। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানের টেবিলে এই প্রস্তাব এসেছে। প্রস্তাব দিয়েছেন বাংলাদেশেরই একজন তরুণ। গতকাল ইমরুল হাসানের টেবিলে নেইমার বিষয়ে আলোচনা হয়েছে। প্রাথমিক আলোচনায় নেইমারকে বাংলাদেশে আনার প্রস্তাবের কথা শুনেছেন ইমরুল হাসান।

নেইমারকে আনতে হলে প্রচুর অর্থ লেনদেনের ব্যাপার আছে। রবিন মিয়ার সঙ্গে নেইমার বিষয়ে আগেও কথা হয়েছিল বসুন্ধরার। সেবার কথা ছিল বসুন্ধরার একটি বিজ্ঞাপন চিত্রে অভিনয় করবেন। সেটির শুট হবে কাতারে। ইমরুল হাসান জানালেন, বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে বিজ্ঞাপনটির কাজ হয়নি।

বসুন্ধরা কিংসের গড়ে তোলা স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। পূর্ণাঙ্গ কমপ্লেক্স হয়ে গেলে সেটি যদি নেইমারের হাত ধরে উদ্বোধন করা যায় তাহলে মন্দ কি। নেইমার যদি বাংলাদেশে আসতে চান এবং তার সঙ্গে যদি অর্থনৈতিক আলোচনাটা চূড়ান্ত হয় তাহলে নেইমার বাংলাদেশে আসতে পারেন।

নেইমারের কোটি কোটি ভক্ত দেখারও সুযোগ পাবেন। ইমরুল হাসান বাস্তবতা নিয়েই কথা বলতে চান। বললেন, এখনো অনেক দূর। আমার সঙ্গে রবিন মিয়ার কথা হয়েছে। এটা একেবারেই সামান্য আলোচনা। প্রস্তাব দিলেই তো আর হয়ে যায় না। এখানে অনেক টাকার বিষয়। প্রস্তাবে নেইমার রাজি কি না, টাকায় বনিবনা হবে কি না। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তাকে দিয়ে আমরা কমপ্লেক্স উদ্বোধন করাতে পারি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments