ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ন্যাশনাল ব্যাংক পিএলসির দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং ‘বিবিবি-’ এবং স্বল্পমেয়াদি ক্রেডিট রেটিং ‘এসটি-৩’ নির্ধারণ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। একই সঙ্গে ব্যাংকটির ক্রেডিট রেটিং পূর্বাভাস ‘স্থিতিশীল’ রাখা হয়েছে।
২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটির নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং ক্রেডিট রেটিং নির্ধারণের তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ধারণ করা হয়েছে।
দীর্ঘমেয়াদি ‘বিবিবি-’ ক্রেডিট রেটিং এর মাধ্যমে ব্যাংকটির ঋণ পরিশোধের সক্ষমতা গ্রহণযোগ্য পর্যায়ে রয়েছে বলে নির্দেশ করে। অন্যদিকে, স্বল্পমেয়াদি ‘এসটি-৩’ ক্রেডিট রেটিং ব্যাংকটির স্বল্পমেয়াদি আর্থিক দায় পরিশোধের সক্ষমতা সন্তোষজনক পর্যায়ে থাকার ইঙ্গিত দেয়।
‘স্থিতিশীল’ পূর্বাভাসের অর্থ হলো, বর্তমান পরিস্থিতিতে ন্যাশনাল ব্যাংকের ক্রেডিট রেটিং নিকট ভবিষ্যতে বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা নেই।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments