শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদপতন অব্যাহত: চাপের মুখে পুঁজি
spot_img
spot_img

পতন অব্যাহত: চাপের মুখে পুঁজি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৯ জানুয়ারি, ২০২৫ তারিখ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর। দৈনিক লেনদেনের পরিমান আগের কার্যদিবসের তুলনায় কিছুটা কমেছে। দিন শেষে আজ ৩১.৩৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ২৯ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৭ শতাংশ বা ১৩.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১১২.৫১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৩৭.৫২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯৬.৩০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৪ টির, কমেছে ২০৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩১.৩৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ৬০ লাখ ৫১ হাজার ৬৫১ টি শেয়ার ১ লাখ ২২ হাজার ৮৯৩ বার হাতবদল হয়েছে। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৩১৪ কোটি ১৬ লাখ ৬৯ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৮ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৭ শতাংশ বা ৩.৬৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ১২৬.৪২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৬৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৪৫.৪৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৮৯৬.৯৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪০২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৭৩ টির, কমেছিল ১৫২ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৭৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৩.০৩ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৪৮ লাখ ৫৩ হাজার ৫২০ টি শেয়ার ১ লাখ ২৩ হাজার ৩২০ বার হাতবদল হয়েছিল। আজ দিন শেষে লেনদেন হয়েছিল ৩২৮ কোটি ৩১ লাখ ৮৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৪ কোটি ১৫ লাখ ১৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩০ শতাংশ বা ৪৩.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৩৩২.৩৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৯১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯ টির, কমেছে ৯৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ১ লাখ ৮৮ হাজার ৭২ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments