মঙ্গলবার, ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপতন পিছু ছাড়ছে না: আস্থাহীনতায় পুঁজিবাজার
spot_img
spot_img

পতন পিছু ছাড়ছে না: আস্থাহীনতায় পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার, ১৭ জুলাই সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ার দর তবে বেড়েছে দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ৪১.৯৪ শতাংশ শেয়ারের দর কমেছে।

জানা যায়, আজ ১৭ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩১ শতাংশ বা ২০.২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০৪.২৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৬.২৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৬৭.৫৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৯ টির, কমেছে ২৩৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪১.৯৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ৯ লাখ ৪৭ হাজার ২৫৯ টি শেয়ার ১ লাখ ৪৯ হাজার ৬২৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৯৩ কোটি ৪৯ লাখ ৮১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৪ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩০ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৩২৪.৫০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৩৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৭৭.৩৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ২৭৩.৮৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিলো ১২৯ টির, কমেছিলো ১৯৮ টির এবং অপরিবর্তিত রয়েছিলো ৫৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৩.৭৬ শতাংশ শেয়ারের দর বেড়েছিলো। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৩৮ লাখ ১৩ হাজার ৩ টি শেয়ার ১ লাখ ৪৪ হাজার ৩৩৪ বার হাতবদল হয়েছিলো। আর দিন শেষে লেনদেন হয়েছিলো ৫৮০ কোটি ৬৩ লাখ ৯৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১২ কোটি ৮৫ লাখ ৮৭ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৮ শতাংশ বা ৭১.৮৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৫২৩.৫১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬৭ টির, কমেছে ১৮৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৯ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ১৭৯ টাকা। গতকাল লেনদেন হয়েছিলো ১৯ কোটি ৪৫ লাখ ৪ হাজার ৩১৪ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ১৪ লাখ ৬৮ হাজার ৮৬৫ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments