ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পদ্মা ব্যাংক পিএলসির এএমএল এবং সিএফটি মানি লন্ডারিং বিরোধী এবং সন্ত্রাসবাদের অর্থায়ন মোকাবেলা বিভাগের উদ্যোগে শনিবার, ৩০ আগস্ট, গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে মানি লন্ডারিং প্রতিরোধ এবং সন্ত্রাসবাদের অর্থায়ন মোকাবেলা” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর পরিচালক মো. মোস্তাকুর রহমান আনুষ্ঠানিকভাবে কর্মশালার উদ্বোধন করেন। ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মো. তালহা (বর্তমান দায়িত্ব) এর সভাপতিত্ব করেন। পদ্মা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং সিএএমএলসিও ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন মূল বক্তব্য রাখেন।
বিএফআইইউ’র যুগ্ম পরিচালকইবনে আহসান কবির কর্মশালাটি পরিচালনা করেন। বিভিন্ন বিভাগের প্রধান, শাখা ব্যবস্থাপক এবং বিএএমএলসিও’সহ মোট ৯০ জন কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন মীর শফিকুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, রিটেইল ব্যাংকিং এবং কর্পোরেট অ্যাফেয়ার্স এবং প্রধান। যোগাযোগ বিভাগ; মোঃ রিয়াজুল ইসলাম, সিআরএমডি প্রধান; হোসনে আরা আক্তার, প্রধান আইন কর্মকর্তা; এবং মোঃ ফারুকুজ্জামান, প্রধান পরিচালন কর্মকর্তা।
বক্তারা দেশের বিদ্যমান আইন ও বিধিমালা, বাংলাদেশ ব্যাংক এবং বিএফআইইউ-এর সকল নির্দেশাবলী এবং পদ্মা ব্যাংকের অভ্যন্তরীণ নীতিমালা অনুসারে তাদের দায়িত্ব পালনে সজাগ এবং সক্রিয় থাকার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ


























Recent Comments