ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বীমা খাতের কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে ১ কোটি ৬৭ লাখ টাকার প্রিমিয়াম আয় কমেছে। আর লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ১২ কোটি ৪৭ লাখ টাকা।
আগের বছর একই সময় ছিল ১কোটি ৮৫ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১০ কোটি ৪২ লাখ টাকা।
এদিকে বছরের ৬ মাসে (জানুয়ারি-জুন,২১)কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছে ৬৬ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ১২ কোটি ৪৭ লাখ টাকা।
আগের বছর কোম্পানিটির প্রিমিয়াম আয় হয়েছিল ১০ কোটি ৫৫ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১০ কোটি ৪২ লাখ টাকার।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম



























Recent Comments