রবিবার, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাপাঁচ খাবারেই দুর হবে ক্লান্তি
spot_img
spot_img

পাঁচ খাবারেই দুর হবে ক্লান্তি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জীবনের ঘোড়দৌড়ে চব্বিশ ঘণ্টা দৌঁড়ে চলেছেন সকলে। পড়াশোনা, অফিস, পরিবার সবকিছু সামলে দিন শেষে বিশ্রাম নেবার ফুসরত মেলা ভার। অনেকেই আছেন ঘুমিয়েও ক্লান্তি কাটাতে পারেননা। সারাদিন ধরে ক্লান্তি, হাতে পায়ে ব্যথায় কাবু হয়ে থাকেন। এতে করে জীবনযাপনে সৃষ্টি হয় নানা জটিলতা। বিশেষজ্ঞদের মতে, ক্লান্তি কাটাতে স্বাস্থ্যকর ডায়েটের দিকে নজর দেয়া উচিৎ। অনেক সময় শরীরে আয়রনের ঘাটতিতে ক্লান্তি আলস্যের সমস্যা হতে পারে। তাই খাদ্য তালিকায় রাখুন এই পাঁচ খাবার যা আপনার ক্লান্তি দুর করতে সহায়তা করবে।

বিশেষজ্ঞরা বলে থাকেন, সারাদিন কাজের ফাঁকে ফাঁকে খাওয়ার অভ্যাস থাকা ভালো। তাই এক দু মুঠো বাদাম খান। যা শুধু আপনার মনটাই ফুরফুরে রাখবেনা আপনার গড়নটিও রাখবে সুন্দর।

সবুজ শাক-সবজির পুষ্টিগুণ তো সকলেরই জানা। তবুও কেন যেন সবজি একেবারেই মুখে রোচে না অনেকেরই। কিন্তু জানেন কি ডায়েটে সবুজ শাক সবজি আপনার মন রাখবে সতেজ। পালংশাক, কলমি শাক, লেটুস, ব্রকোলির মতন সবুজ শাকসবজি ডায়েটে রাখুন।

রোজকার খাবারে মাছ খাবার প্রতি মনোযোগী হোন। সামুদ্রিক মাছ থেকে শুরু করে মিঠে পানির মাছই হোক না আয়রনের জোগান আপনি মাছ থেকে পাবেন। তাই যাদের মাছ খেতে অনীহা তারা ভুলেও মাছ পাতে ফেলে রাখবেননা। মাছ আপনাকে দেবে সারাদিনের কর্মশক্তির জোগান।

সুস্বাস্থ্যে চিকেন মিটের জুড়ি নেই। লিন প্রোটিন বা মুগির মাংস ‘হোম আয়রন’ এর আঁধার। সাধারণ আয়রনের চেয়েও এ আয়রন দ্রুত হজম হয়ে যায় শরীরে। ক্লান্তি কাটাতে এই স্বাস্থ্যকর সুস্বাদু উপাদানটিও যুক্ত করে নিন আপনার ডায়েটে।

খিদে পেলে চট করে মুঠোতে পুরে সূর্যমুখীর বীজ, কুমড়োর বীজ, ফ্ল্যাক্স সীডগুলো খেতে পারেন। সালাদ, তরকারিতে দিয়ে খেতে পারেন স্বাদবদল করে। আয়রনের আধার এ খাবারটি আপনার ক্লান্তি দুর করতে সহায়ক। তাই কাজের ফাঁকেই ফেলুন স্বস্তির নিঃশ্বাস।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments