ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড অনুমোদিত শেয়ার মূলধন বৃদ্ধি এবং শেয়ার ইস্যু করার জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।

তথ্যমতে, প্রতিটি ১০ টাকা মূল্যের ১৫ হাজার কোটি টাকার ১ হাজার ৩০০ কোটি প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হবে। কোম্পানিটির বিদ্যমান ১০ কোটি টাকা থেকে অনুমোদিত শেয়ার ক্যাপিটাল বাড়াবে। এর মধ্যে ১ হাজার কোটি টাকা লভ্যাংশ।
শেয়ার ক্যাপিটাল বাড়াতে ১৩ হাজার কোটি টাকার প্রেফারেন্স শেয়ার এবং ২ হাজার কোটি টাকার সাধারণ শেয়ার ইস্যু করা হবে। ইজিএমের মাধ্যমে শেয়ারহোল্ডারদের সম্মতি এবং সংঘস্বারক সংশোধনের মাধ্যমে শেয়ার ক্যাপিটাল বাড়াতে পারবে কোম্পানিটি।
কোম্পানিটির সাধারণ ও প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে। ২০ কোটি ১০ লাখ ৮০ হাজার সাধারণ শেয়ার ১০ টাকা ফেসভ্যালু এবং ১০ টাকা প্রিমিয়ামসহ ইস্যু করবে, মোট ৪০২ কোটি ১৬ লাখ টাকার সাধারণ শেয়ার ইস্যু করা হবে। অন্যদিকে কোম্পানিটি ১০ টাকা ফেস্যভ্যালুতে ৭ হাজার ৬৪১ কোটি ১০ লাখ ৬০ হাজার টাকার ৭৬৪ কোটি ১১ লাখ ৬ হাজার শেয়ার ইস্যু করবে।
উল্লেখ্য, শনিবার ০২ সেপ্টেম্বর সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ জুলাই, ২০২৩।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments