মঙ্গলবার, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাপাকিস্তানে যাবে না ভারত: এশিয়া কাপের সূচি চূড়ান্ত
spot_img
spot_img

পাকিস্তানে যাবে না ভারত: এশিয়া কাপের সূচি চূড়ান্ত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আসছে এশিয়া কাপ নিয়ে জল ঘোলা কম হয়নি। তবে শঙ্কা কাটিয়ে টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করেছে। এর মধ্যেই পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি জানিয়েছিলেন, ভারত এশিয়া কাপের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে খেলতে অনড় থাকলে আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলতে ভারত যাবে না পাকিস্তান ক্রিকেট দল।

তবে ভারত তাদের নিজদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) দক্ষিণ আফ্রিকার ডারবানে আইসিসি মিটিংয়ের ফাঁকে বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধুমাল জানিয়েছেন, এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত। তিনি আরও জানিয়েছেন, এশিয়া কাপের সূচি চূড়ান্ত হয়ে গেছে। আগামী কয়েক দিনের মধ্যেই তা প্রকাশ করা হবে।

অরুণ ধুমাল জানিয়েছেন আইসিসির বৈঠকে বোর্ড সচিব জয় শাহ এবং পাকিস্তানের বোর্ড সভাপতি জাকা আশরাফের কথা হয়েছে। তিনি বলেন, ‘আমাদের সচিবের সঙ্গে পাক বোর্ডপ্রধানের দেখা হয়েছে। এশিয়া কাপের সূচি চূড়ান্ত, যেমনটা আগে আলোচনা হয়েছিল। পাকিস্তানে লিগ পর্যায়ের চারটি ম্যাচ হবে। শ্রীলঙ্কায় বাকি ৯টি ম্যাচ হবে। ভারতের বিপক্ষে পাকিস্তানের দুটি ম্যাচই হবে শ্রীলঙ্কায়। তৃতীয় ম্যাচের সম্ভাবনা তৈরি হলে সেটিও শ্রীলঙ্কায় হবে।’

উল্লেখ্য, আগামী ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। গ্রুপ এ’তে রয়েছে ভারত, পাকিস্তান এবং নেপাল।

গ্রুপ বি’তে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা।

ডেইলি শেয়ারবাজর ডটকম/এম আর.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments