সোমবার, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাপাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা
spot_img
spot_img

পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান নারী ক্রিকেট দল। এই সফরে দু’দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে। এই সফরের জন্য আগেই দল ঘোষণা করেছিল পাকিস্তান। এবার টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে সিরিজটি খেলবে টাইগ্রেসরা।

আগামী ২০ অক্টোবর বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে পাকিস্তান দলের। এর মধ্যে তিনটি ওয়ানডে ম্যাচই আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ ২০২২-২৫ এর অংশ। আসন্ন সিরিজের সূচি এবং ভেন্যুর তালিকায় রয়েছে চট্টগ্রাম এবং মিরপুরের নাম। আগামী ২৫, ২৭ ও ২৯ অক্টোবর চট্টগ্রামের শহীদ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। সব ম্যাচই হবে দিবারাত্রীর।

বাংলাদেশের দলে আছেন নিয়মিত খেলোয়াড়দের সবাই। তবে এই সিরিজেও দলে ফেরা হয়নি অভিজ্ঞ সালমা খাতুন, জাহানারা আলম ও শারমিন আক্তার সুপ্তার।

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাহিদা আক্তার, শামিমা সুলতানা, মুরশিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, শরিফা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, নিশিতা আক্তার নিশি, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সাথী রানি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments