বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদপারটেক্স গ্রুপ পরিবারের ১০ জনের ব্যাংক হিসাব তলব
spot_img
spot_img

পারটেক্স গ্রুপ পরিবারের ১০ জনের ব্যাংক হিসাব তলব

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পারটেক্স গ্রুপ পরিবারের পাঁচ মালিক ও তাদের স্ত্রীদের ব্যাংক হিসাবের লেনদেন বিবরণী চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (২১ জুন) এ বিষয়ে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠিযেছে এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। চিঠিতে লেনদেন বিবরণীসহ নির্দেশিত তথ্য আগামী ৭ কার্যদিবেসের পাঠাতে বলা হয়েছে।

সিআইসির চিঠিতে আলোচ্য ব্যক্তিদের সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব,​ ঋণের তথ্য এবং বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ব্যাংকগুলোকে ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র বা অন্য কোনো সঞ্চয়পত্র এবং বিনিয়োগ প্রকল্প সম্পর্কিত তথ্য দিতে বলেছে।

ব্যাংকগুলোকে ১ জুলাই ২০১৫ সাল থেকে আপডেট অ্যাকাউন্ট স্টেটমেন্ট, লোন এবং জামানতের বিস্তারিত তথ্য প্রদান করতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে যদি কোনো অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়ে থাকে, তাহলে ওই ব্যাংক হিসাবেরও তথ্য দিতে হবে।

চিঠিতে, কর কর্তৃপক্ষ ব্যাংকগুলোকে পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা এম এ হাসেমের ৫ ছেলে আজিজ আল কায়সার, আজিজ আল মাহমুদ, আজিজ আল মাসুদ, শওকত আজিজ রাসেল ও রুবেল আজিজ এবং তাদের স্ত্রীদের অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ দিতে বলেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments