ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের গতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছেন বিনিয়োগকারীরা। আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচক বৃদ্ধির পরিমাণ অল্প বাড়লেও লেনদেন ১৯’শ কোটি টাকা ছাড়িয়েছে।

জানা যায়, আজ ১ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৪ শতাংশ বা ২.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯৯৩.৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৮৪.০৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৩.৬৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির। সারাদিনে ডিএসইতে ৬০ কোটি ৭ লাখ ৫৯ হাজার ৬৯৭টি শেয়ার ২ লাখ ৭৮ হাজার ৪৪১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৯০৩ কোটি ৫২ লাখ ৫৯ হাজার টাকা।
গতকাল ৩১ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৯ শতাংশ বা ১৭.৭১ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৯৯০.৯৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৮৬.২০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৪৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ২০৫.৮২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১০২টির, কমে ২০৩টির এবং অপরিবর্তিত রয় ৫৪টির। সারাদিনে ডিএসইতে ৫৫ কোটি ১৪ লাখ ৩৮ হাজার ৭০১টি শেয়ার ২ লাখ ৬৭ হাজার ৪৩৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৭৩৬ কোটি ৩৩ লাখ ৮১ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৬৭ কোটি ১৮ লাখ ৭৮ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৯ শতাংশ বা ১৬.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৩৭৫.৯৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৩০টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯২ কোটি ৩৭ লাখ ৬১ হাজার ৭০৮ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৫৮ কোটি ৯৩ লাখ ২৭ হাজার ৫২ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ৩৩ কোটি ৪৪ লাখ ৩৪ হাজার ৬৫৬ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/রু.


































Recent Comments