রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপুঁজিবাজারে নতুন মাত্রা: ফের তেজিভাব
spot_img
spot_img

পুঁজিবাজারে নতুন মাত্রা: ফের তেজিভাব

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: অল্প কিছুদিন পর ফের তেজিভাবে পুঁজিবাজারে লেনদেন হচ্ছে। আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচক বৃদ্ধির পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ার দর। অন্যদিকে পুঁজিবাজারে দৈনিক লেনদেন ২২’শ কোটি টাকা ছাড়িয়ে নতুন মাত্রা এনেছে।

জানা যায়, আজ ২ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৩ শতাংশ বা ২৫.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৯.০০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৮৪.৫২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৫.৩৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৪টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির। সারাদিনে ডিএসইতে ৭০ কোটি ৪৪ লাখ ২৫ হাজার ৫৪৯টি শেয়ার ৩ লাখ ৪ হাজার ৫৮৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ২৮৭ কোটি ৩২ লাখ ৭৩ হাজার টাকা।

গতকাল ১ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৪ শতাংশ বা ২.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৯৯৩.৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.১৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ২৮৪.০৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২.১৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১৯৩.৬৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৪৯টির, কমে ১৫৪টির এবং অপরিবর্তিত রয় ৬৩টির। সারাদিনে ডিএসইতে ৬০ কোটি ৭ লাখ ৫৯ হাজার ৬৯৭টি শেয়ার ২ লাখ ৭৮ হাজার ৪৪১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৯০৩ কোটি ৫২ লাখ ৫৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩৮৩ কোটি ৮০ লাখ ১৪ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৯ শতাংশ বা ৬৬.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৪৪২.৮৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৩৮টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬১ কোটি ৩৫ লাখ ৭৮ হাজার ৩৬১ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৯২ কোটি ৩৭ লাখ ৬১ হাজার ৭০৮ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ৩১ কোটি ১ লাখ ৮৩ হাজার ৩৪৭ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/রু.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments