
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দুই সদস্য ট্রেকহোল্ডারকে সতর্ক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। হাউজগুলো হলো: ডিএসই’র ৯০নং ট্রেকহোল্ডার ফখরুল ইসলাম সিকিউরিটিজ লিমিটেড এবং ৫০নং ট্রেকহোল্ডার ইমতিয়াজ হোসেন সিকিউরিটিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, উল্লেখিত হাউজ দুটি তাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সঠিকভাবে কমপ্লায়েন্স পরিপালন না করে আইন লঙ্ঘন করেছে। তাই ভবিষ্যতে যেন কমপ্লায়েন্স সঠিকভাবে পরিপালন করা হয় সেজন্য হাউজ দুটিকে সতর্ক বার্তা পাঠিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি


































Recent Comments