সোমবার, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদপুঁজিবাজারে নারীদের উৎসাহিত করতে কাজ করে যাচ্ছে বিএসইসি
spot_img
spot_img

পুঁজিবাজারে নারীদের উৎসাহিত করতে কাজ করে যাচ্ছে বিএসইসি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেছেন, পুঁজিবাজারে নারীদের উৎসাহিত করতে সব সময় কাজ করে যাচ্ছে বিএসইসি।

মঙ্গলবার (০৮ আগস্ট) রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাল্টিপারপাস হলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম) আয়োজিত ‘পুঁজিবাজারে নারী’ বিষয়ক আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্যে বিএসইসি কমিশনার এসব কথা বলেন।

ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, নারীদের ভূমিকা এ দেশে সব সময়ই ছিলো। সেই স্বাধীনতার সময় থেকে আজ পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে নারীদের ভূমিকা উল্লেখযোগ্য। তাই আমরা চাই অর্থনৈতিক অগ্রযাত্রায়ও নারীদের বড় ভূমিকা থাকুক।

আরও বলেন, পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিতে নারীদের ভূমিকা আরও সমুন্নত করতে হবে। এতে করে দেশের অর্থনীতির চাকা আরও বেশি শক্তিশালী হবে।

বিএসইসির কমিশনার বলেন, নারীদের কাছে থাকা বিভিন্ন প্রকার সঞ্চয় পুঁজিবাজারে বিনিয়োগ হিসেবে নিয়ে আসতে হবে। এছাড়াও যে সকল নারী শিল্প উদ্যোক্তা। তারা চাইলে পুঁজিবাজার থেকে বিভিন্ন মাধ্যমে অর্থ উত্তোলন করে নিজের ব্যবসা সম্প্রসারণ করতে পারেন। নারীদের কাছে পুঁজিবাজারের বিভিন্ন দিক তুলে ধরার লক্ষ্যেই আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান বিএসইসির কমিশনার।

নারী উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, পুঁজিবাজার আপনারদের ভূমিকায় পুঁজিবাজার আরও এগিয়ে যাবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন খুশি হবে আপনাদের সহায়তা করতে পারলে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments