সোমবার, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedউত্থানে সপ্তাহ পার করলো পুঁজিবাজার
spot_img
spot_img

উত্থানে সপ্তাহ পার করলো পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৯ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৩৭.৭৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৯ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭২ শতাংশ বা ৪১.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৩৫.২৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৫৭.৮১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৯.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৬.৪৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০ টির, কমেছে ১৯১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৭.৭৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৫ কোটি ৮১ লাখ ৮৩ হাজার ২১৫ টি শেয়ার ১ লাখ ৭৭ হাজার ৮৬৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৯৪ কোটি ৭৭ লাখ ৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৮ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২২ শতাংশ বা ১২.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৯৪.১৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৪৫.৬৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৭.৯৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩ টির, কমেছে ২২৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৮.৫৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ১৫ লাখ ৪৯ হাজার ১৩৪ টি শেয়ার ১ লাখ ৬৩ হাজার ৫৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৫৩  কোটি ৬৫ লাখ ৭৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪১ কোটি ১১ লাখ ৩৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৬ শতাংশ বা ৭৪.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৬ হাজার ১৯১.৮৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪ টির, কমেছে ১০৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ১ লাখ ৬১ হাজার ৫৩ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments