
জানা যায়, সদ্য সমাপ্ত অর্থবছরে ডিএসই থেকে সরকার রাজস্ব আদায় করেছে ১০৪ কোটি টাকা। যা আগের অর্থবছরে (২০১৮-১৯) ছিল ২৫১ কোটি টাকা। বছরের ব্যবধানে এ খাত থেকে সরকারের রাজস্ব আয় কমেছে ১৪৭ কোটি বা ৫০ শতাংশের বেশি।
পুঁজিবাজার থেকে দু’ভাবে রাজস্ব আদায় করে সরকার। এর একটি হচ্ছে- শেয়ার লেনদেনের ওপর উৎসে আয়কর বাবদ রাজস্ব। অন্যটি হলো- পরিচালক, উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারধারীদের শেয়ার বিক্রি বাবদ মূলধনী মুনাফা থেকে রাজস্ব আয়। এর মধ্যে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ৫৩ বিবিবি ধারা অনুযায়ী ব্রোকারেজ হাউজগুলোর মাধ্যমে শেয়ার বেচাকেনা থেকে এবং আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ৫৩এম ধারা অনুযায়ী উদ্যোক্তা পরিচালকদের ও প্লেসমেন্ট শেয়ার বিক্রি থেকে রাজস্ব আদায় করে থাকে।
ডিএসই’র তথ্যমতে, বিদায়ী অর্থবছরে নভেম্বরে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে রাজস্ব আদায় হয় ৬৮ কোটি ৯৩ লাখ টাকা। উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রি থেকে আদায় হয় ৩৪ কোটি ৫৭ লাখ টাকা। এ হিসাবে বছরটিতে সরকার মোট রাজস্ব পেয়েছে ১০৪ কোটি টাকা।
২০১০-১১ অর্থবছরে সরকারের রাজস্ব আদায় করেছিল ৪৪৭ কোটি টাকা। যা ছিল গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ। এরপর থেকেই পুঁজিবাজার মন্দার সাথে সরকারের রাজস্ব আদায় কমতে থাকে। ২০১১-২০১২ অর্থবছরে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২৭২ কোটি টাকা।
































Recent Comments