মঙ্গলবার, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওপুঁজিবাজার থেকে ৩৫০ কোটি টাকা তুলবে বেস্ট হোল্ডিংস: রোড শো অনুষ্ঠিত
spot_img
spot_img

পুঁজিবাজার থেকে ৩৫০ কোটি টাকা তুলবে বেস্ট হোল্ডিংস: রোড শো অনুষ্ঠিত

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বুক-বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসতে চায় লা মেরিডিয়ান হোটেলের অপারেটর বেস্ট হোল্ডিংস লিমিটেড। আইপিওর মাধ্যমে ৩৫০ কোটি টাকা সংগ্রহের উদ্দেশ্যে কোম্পানিটি রোড শো’র আয়োজন করেছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে এই রোড শো অনুষ্ঠিত হয়েছে।

রোড শো’তে মার্চেন্ট ব্যাংকার্স এবং পোর্ট ফলিও ম্যানেজার, এসেট ম্যানেজার, মিউচ্যুয়াল ফান্ড অ্যান্ড কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিম, স্টক ডিলার, ব্যাংকস, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, ফান্ড ম্যানেজার, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, বিদেশী বিনিয়োগকারীসহ যোগ্য বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।

কোম্পানিটির আইপিওর প্রসপেক্টাস সূত্রে জানা গেছে, লা মেরিডিয়ান ছাড়াও বেশ কয়েকটি প্রকল্পে বিনিয়োগ রয়েছে বেস্ট হোল্ডিংসের। এর মধ্যে ভালুকা প্রকল্পের আওতায় পরিচালিত হচ্ছে ম্যারিয়ট ইন্টারন্যাশনাল দ্বারা ভালুকা রিসোর্ট। বেস্ট হোল্ডিং নোয়াখালী প্রকল্পের পরিচালিত হচ্ছে বড় আকারের পোল্ট্রি খামার।

আইপিও থেকে উত্তোলিত অর্থের প্রায় ৩০ শতাংশ উচ্চ-সুদের ঋণ পরিশোধে ব্যবহার করবে কোম্পানিটি। অবশিষ্ট ৭০ শতাংশ অর্থ ম্যারিয়ট ইন্টারন্যাশনাল দ্বারা পরিচালিত ভালুকা রিসোর্ট প্রকল্পের জন্য ব্যয় করা হবে।

প্রসপেক্টাসের পরিসংখ্যান অনুসারে, ২০২২ অর্থবছরে বেস্ট হোল্ডিংস-এর আয় ছিল প্রায় ২৪০ কোটি টাকা। এই আয়ের ৬১.৩৩ শতাংশ এসেছে পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ান থেকে, বেস্ট হোল্ডিংসের নোয়াখালী প্রকল্প থেকে এসেছে ১৪.৬৬ শতাংশ আয়, ভালুকা প্রকল্প থেকে ১১.৪৩ শতাংশ, ১০ শতাংশ এল এম কমার্শিয়াল এবং অবশিষ্ট ২.৫৮ শতাংশ আয়ের যোগান দিয়েছে অবকাঠামো নির্মাণ সামগ্রী এবং অন্যান্য।

একই বছরে কোম্পানিটির নিট মুনাফা ছিল প্রায় ১০১ কোটি টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১.০৯ টাকা। এর আগের বছর নিট মুনাফা হয়েছিলো ৩৯ কোটি টাকা এবং ইপিএস ০.৪২ টাকা।

গত ৩০ জুন, ২০২২ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৭.২২ টাকা। আগের বছরের ৩০ জুন নিট মুনাফা হয়েছিল ৫৪.৩৮ টাকা।

২০০৯ সালে ব্যবসা শুরু করে বেস্ট হোল্ডিংস লিমিটেড। আইপিও প্রসপেক্টাস অনুসারে, বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯২৫ কোটি টাকা।

এর আগেও ২০২০ সালের নভেম্বর মাসে বেস্ট হোল্ডিংস বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে তালিকাভুক্তির আবেদন করেছিল।

বেস্ট হোল্ডিংসের একটি সহযোগী প্রতিষ্ঠান বেস্ট হোটেলস লিমিটেড গাজীপুরের মাওনায় একটি পাঁচ তারকা হোটেল নির্মাণ করছে যা ২০২৩ সালে চালু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বেস্ট হোল্ডিংসের আইপিওতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও শান্তা ইক্যুইটি লিমিটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments