
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজার থেকে বন্ড ইস্যুর ুমাধ্যমে ৭৫০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে তালিকাভুক্ত দুই কোম্পানি। কোম্পানিগুলো হলো: আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এবং দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। আজ অনুষ্ঠিত কমিশনের ৮৪৫তম সভায় এ দুই কোম্পানির বন্ড অনুমোদন দেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, IPDC Finance Limited এর ১৫০ (একশত পঞ্চাশ) কোটি টাকার ০৬ বছর মেয়াদী Non-convertible Fully- redeemable Unsecured Floating Rate Subordinated Bond এর প্রস্তাব অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয় যার Range of Coupon Rate .৫০% থেকে ১০.০০% এবং এটি প্রাইভেট প্লেসমেন্ট এর মাধ্যমে ইস্যু করা হবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মাঝে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে। উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ IPDC Finance Limited এর Tier II Capital Base শক্তিশালী করতে এবং ভবিষ্যত প্রবৃদ্ধিতে ব্যবহার করা হবে । এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১,০০,০০,০০০/- (এক কোটি) টাকা। বন্ডটির Trustee এবং Arranger হিসেবে যথাক্রমে CAPM Advisory Limited এবং Eastern Bank Limited (EBL) কাজ করছে। এছাড়াও উক্ত বন্ডটি Alternative Trading Board এ অন্তর্ভুক্ত করার জন্য শর্তারোপ করা হয়।
অন্যদিকে The Premier Bank Limited এর ৬০০.০০ (ছয়শত) কোটি টাকা অভিহিত মূল্যের ০৭ বছর মেয়াদী Non-convertible, Unsecured Fully Redeemable, Rate Subordinated Bond এর প্রস্তাব অনুমোদন করেছে যার Range of Coupon Rate ৭.০০% থেকে ৯.০০% এবং এটি প্রাইভেট প্লেসমেন্ট এর মাধ্যমে ইস্যু করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৬,০০০,০০০/- (ষাট লক্ষ) টাকা। উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে The Premier Bank Limited এর Tier-II Capital Base শক্তিশালী করা হবে। উক্ত বন্ডের Trustee হিসাবে দায়িত্ব পালন করছে Delta Brac Housing Finance Corporation Ltd. (DBH) এবং Lead Arranger হিসাবে কাজ করছে UCB Investment Limited। এছাড়াও উক্ত বন্ডটি Alternative Trading Board এ তালিকাভুক্ত হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.
































Recent Comments