মঙ্গলবার, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedপুরনো আইফোনের সফটওয়্যার আপডেট
spot_img
spot_img

পুরনো আইফোনের সফটওয়্যার আপডেট

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুরনো আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। যারা আইফোন এসই, আইফোন এক্সআর ও তারপর পরবর্তী প্রজন্মের ফোন ব্যবহার করেন তারা সফটওয়্যার আপডেট পাবেন। অ্যাপল এসব ফোনের জন্য আইওএস ১৭ আপডেট রোল আউট করেছেন। তবে আইফোন এক্স, আইফোন ৮ ও আইফোন ৮ প্লাস ব্যবহারকারীরা এই সফটওয়্যার আপডেটের সুবিধা পাবেন না।

পুরনো আইফোনের সফটওয়্যার আপডেট 

অ্যাপল জানিয়েছে, বছর পাঁচেক পুরনো আইফোনগুলো এই আপডেট পাবে না। কেননা, এই আপডেটের জন্য দরকার আইওএসের পুরনো ভার্সন। কয়েক মাস আগেই জুনে ডব্লিউ ডব্লিউ ডিসি ২০২৩ এর ইভেন্টে আইওএস ১৭ রোল আউট করার ঘোষণা দিয়েছিল অ্যাপল। তখন বেটা টেস্টারদের জন্য রিলিজ করা হলেও এখন সকল ব্যবহারকারীদের জন্য আইওএস ১৭ রিলিজ করা হয়েছে।

আপডেট করার আগে প্রথমে আপনাকে আইফোনের ব্যাকআপ নিতে হবে। আপডেটের সময় কোনো সমস্যা দেখা দিলে আপনার জরুরি ছবি বা ভিডিও গায়েব হয়ে যেতে পারে।

আপডেট..

প্রথমে আপনার আইফোন কানেক্ট করে নিন একটি ওয়াইফাই নেটওয়ার্কে। সেটিংস অপশনে চলে যান, সেখান থেকে জেনারেল এবং তারপরে সফটওয়্যার আপডেটে ট্যাপ করুন। যদি আইওএস ১৭ দেখতে পান, তাহলে ডাউনলোডে ট্যাপ করে ইনস্টল করে নিন। আপনার পাসকোড দিয়ে দিন। টার্মস অ্যান্ড কন্ডিশনসে এগ্রি করুন। আপডেটটি প্রথমে ডাউনলোড এবং তারপরে ইনস্টল হতে শুরু করবে। প্রক্রিয়াটি কিছুটা সময় নিতে পারে। আপডেটটি ইনস্টল হয়ে গেলেই আপনার আইফোন রিস্টার্ট হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments