রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনপুষ্পার আইটেম নম্বরে এবার ঊর্বশী
spot_img
spot_img

পুষ্পার আইটেম নম্বরে এবার ঊর্বশী

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ‘পুষ্পা: দ্য রুল’ শিরোনামে সিনেমার শুটিং শুরু হয়েছে।সিনেমাটির সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন এই সিনেমাটিতে আইটেম নম্বরে দেখা যাবে অভিনেত্রী ঊর্বশী রাউতেলাকে। তবে পারিশ্রমিকে তিনি পেছনে ফেলতে পারেননি সামান্থাকে।

প্রথম পর্বে ‘উ অন্তভা’ শিরোনামের আইটেম গানটি ৩ মিনিটের ছিল। যার জন্য প্রায় ৫ কোটি টাকা পারিশ্রমিক নেন সামান্থা। কিন্তু দ্বিতীয় কিস্তির গানে ২ থেকে ৩ কোটি টাকা পারিশ্রমিক নেবেন ঊর্বশী। তবে পারিশ্রমিকের বিষয়টি চিন্তা না করে বক্স অফিস কাঁপানো সিনেমার সিক্যুয়েলে সুযোগ পাওয়াকেই বিশেষ অর্জন মনে করছেন ঊর্বশী। তাছাড়া বলিউডে আইটেম গানে বেশ নামডাকও রয়েছে তার। সব মিলিয়ে দারুণ কিছু হবে বলেই মনে করছেন তিনি।

এর আগে ‘পুষ্পা : দ্য রাইজ’ ভারতের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশেও দারুণ প্রভাব ফেলে। সিনেমাটির সাফল্যে দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন রাতারাতি সর্বভারতীয় স্তরে পরিচিত লাভ করে।

সিনেমাটির আইটেম গানে সামান্থা রুথ প্রভুর নাচ ঝড় তোলে সিনেপ্রেমীদের মাঝে, ফলে ক্যারিয়ারের প্রথম আইটেম গানেই বাজিমাত করেন এই অভিনেত্রী। এরপর থেকেই দর্শকরা সিনেমাটির সিক্যুয়েলের অপেক্ষা করছেন। এরই মধ্যে ‘পুষ্পা: দ্য রুল’ শিরোনামে সিনেমাটির শুটিংও শুরু হয়েছে। তবে কে কোন চরিত্রে অভিনয় করছেন, আইটেম গানে মাত করবেন কে, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

এরইমধ্যে ভারতের একাধিক জায়গায় সিনেমাটির শুটিং করেছেন আল্লু অর্জুন, রেশমিকা মান্দানাসহ ও পুরো টিম। আগামী বছর মে মাস সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments