বুধবার, ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদপেপার প্রসেসিংয়ের শেয়ার দর বৃদ্ধি: তদন্তের নির্দেশ বিএসইসির
spot_img
spot_img

পেপার প্রসেসিংয়ের শেয়ার দর বৃদ্ধি: তদন্তের নির্দেশ বিএসইসির

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ার দর হঠাৎ অস্বাভাবিকভাবে বাড়ার কারণ তদন্তের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে মূল মার্কেটে ফেরত আসার পর কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন অস্বভাবিকভাবে বেড়ে যাওয়ায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক বরাবর এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

কোম্পানির শেয়ারের দাম ও লেনদেনে অস্বাভাবিক গতিবিধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারের দাম ও লেনদেনে অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। কোম্পানির শেয়ারের দাম গত ১০ থেকে ২৫ আগস্ট পর্যন্ত অর্থাৎ ১২ কার্যদিবসে ১৭৫.৫০ টাকা থেকে ২৭২ টাকা বা ৫৪.৯৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তবে আলোচ্য সময়ে মধ্যে শেয়ারের অস্বাভাবিক মূল্য এবং লেনদেনের পরিমাণ বৃদ্ধি সংক্রান্ত মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করেনি পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। এরই ধরাবাহিকতায় ডিএসইকে কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন বৃদ্ধির কারণ তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তদন্ত সাপেক্ষে এ সংক্রান্ত প্রতিবেদন কমিশনে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘সাম্প্রতিক সময়ে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারের দাম ও লেনদেনে অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করা গেছে। কোম্পানিটির পক্ষ থেকে শেয়ারের অস্বাভাবিক মূল্য ও লেনদেনের পরিমাণ বৃদ্ধি সংক্রান্ত কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। ফলে সার্বিক দিক বিবেচনা করে বিএসইসি কোম্পানিটির শেয়ারের দাম ও লেনদেন অস্বভাবিকভাবে বাড়ার কারণ তদন্ত করার জন্য ডিএসইকে নির্দেশ দেওয়া হয়েছে।’

পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৯০ সালে। পরবর্তীতে ব্যবসায়িক পরিস্থিতি অবনতির কারণে কোম্পানির শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে ব্যর্থ হয়। এর ফলে কোম্পানির মূল মার্কেট থেকে ওটিসি মার্কেটে স্থানান্তর করা হয়। তবে প্রায় এক যুগ পর কোম্পানিটি মূল মার্কেটে ফেরানোর উদ্যোগ নেয় কোম্পানিটির কর্তৃপক্ষ। পরবর্তীতে বিএসইসির অনুমোদন সাপেক্ষে ২০২১ সালের ১৩ জুন কোম্পানিটি মূল মার্কেটে লেনদেন শুরু করে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ডিএসইতে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ার সর্বশেষ ২২২.২০ টাকায় লেনদেন হয়েছে।

বর্তমানে ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ১০ কোটি ৪৫ লাখ টাকা। সেই হিসাবে মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৪ লাখ ৪৯ হাজার ৬০০টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের হাতে ৩৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ০.৫৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের ৬৪.৪৬ শতাংশ শেয়ার রয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments