ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ নন-কনভার্টেবল, ট্রান্সফারবেল, ফুলী রিডামবল, আনসিকিউরড জিরো কুপন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, প্যারামাউন্ট টেক্সটাইল ২৫০ কোটি টাকার জিরো কুপন বন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করবে। কোম্পানিটির সিস্টার কোম্পানি ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিটেডর ৮০ শতাংশ মালিকানা প্যারামাউন্ট টেক্সটাইল। প্যারামাউন্ট টেক্সটাইলের ৯১ কোটি টাকা নন-রিডামবল প্রিফরেন্স শেয়ারে রূপান্তর করবে কোম্পানিটি। কোম্পানিটি ৫ বছরের মধ্যে ৯ শতাংশ ডিভিডেন্ডে রূপান্তর করবে এবং ৬৩ কোটি ২৭ লাখ টাকা বণ্টনের তারিখ থেকে ৫ বছরের মধ্যে ৯ শতাংশ ডিভিডেন্ড হিসাবে দেবে।
উল্লেখ্য, কোম্পানিটি বিএসইসির অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করতে পারবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments