বৃহস্পতিবার, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাপ্রথম টেস্ট শতরান লিটনের,বাংলাদেশকে টানছেন মুশফিকুরও
spot_img
spot_img

প্রথম টেস্ট শতরান লিটনের,বাংলাদেশকে টানছেন মুশফিকুরও

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: টেস্ট ক্রিকেটে প্রথম শতরান হয়ে গেল লিটন দাসের। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশকে প্রথম টেস্টে টানছেন তিনি এবং মুশফিকুর রহিম। প্রথম দিন এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৪ উইকেটে ২৫৩ রান তুলেছে।

বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন ছয় নম্বরে ব্যাট করতে নামেন। ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে তখন ধুঁকছিল বাংলাদেশ। এমন সময় দলের হাল ধরেন মুশফিকুর এবং লিটন। দু’জনে মিলে এখনও পর্যন্ত অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে ২০৪ রানের জুটি গড়েছেন। ১৯০ বলে ৮২ রানে অপরাজিত রয়েছেন মুশফিকুর। ২২৫ বলে ১১৩ রানে খেলছেন লিটন। টেস্ট ক্রিকেটে এটাই তাঁর প্রথম শতরান। ২৬তম টেস্টে এসে শতরান পেলেন তিনি। লিটনের ইনিংসে ১১টি চার, ১টি ছয় রয়েছে। মুশফিকুর ১০টি চার মারেন।

শুরুটা এতটাও ভাল হয়নি। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মোমিনুল হক। কিন্তু শুরু থেকেই পাকিস্তানের বোলারদের দাপটে কোণঠাসা হয়ে পড়েন বাংলাদেশের ব্যাটাররা। শাদমান ইসলাম, সঈফ হাসান, নাজমুল হোসেন শান্ত তিনজনেই ১৪ রান করেন। মোমিনুল ৬ রান করেন। এঁরা কেউ দাঁড়াতে পারেননি।

পাকিস্তানের বোলারদের মধ্যে শাহিন আফ্রিদি, হাসান আলি, ফহিম আশরাফ এবং সাজিদ খান একটি করে উইকেট নেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments