সোমবার, ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
spot_img
spot_img

প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বৃহস্পতিবার ১৪ জুলাই দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে সাড়ে ৭০০ কেজি আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। এসব আনারস হস্তান্তর করেন ত্রিপুরার হর্টিকালচারের সহকারী পরিচালক ড. দিপক বৈদ্য।

১০০টি কার্টনে ভরা আনারস গ্রহণ করেন চট্টগ্রামস্থ ভারতের সহকারী হাই কমিশনের অ্যাটাচে (ভিসা) মনিষ সিং।
মনিষ সিং সাংবাদিকদের জানান, আনারসগুলো ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা পাঠিয়েছেন। এগুলো হাইকমিশনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়া হবে। এ সময় ত্রিপুরা রাজ্যের আগরতলার কাস্টমস সুপার প্রাণেশ ধর, আগরতলা বন্দর ব্যবস্থাপক দেবাশিষ নন্দী, আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ইনচার্জ আবু বকরসহ আখাউড়া ও আগরতলা স্থলবন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে গত ২০ জুন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আখাউড়া স্থলবন্দর দিয়ে ৮০০ কেজি আম উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments