রবিবার, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপ্রফিট টেকিংয়ে অতিরিক্ত সেল প্রেসার
spot_img
spot_img

প্রফিট টেকিংয়ে অতিরিক্ত সেল প্রেসার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৩ আগস্ট, ২০২৪ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ২৬.৫৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৩ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০৮ শতাংশ বা ৬৪.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮৬৭.৯৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৫৫.৩৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৯.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৪.০৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬ টির, কমেছে ২৬৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৬.৫৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৪০ কোটি ১ লাখ ২ হাজার ৭৫১ টি শেয়ার ২ লাখ ১৫ হাজার ৭৫১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ১৫ কোটি ১ লাখ ৩১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১২ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৩৯ শতাংশ বা ৮৩.৬২ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৯৩২.২৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.৪৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ২৭০.৮১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩০.৮১ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১৫৩.৫৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪০৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৫৩ টির, কমেছিল ৩৩৭ টির এবং অপরিবর্তিত রয়েছিল ১৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৩.১৫ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ৪৪ কোটি ৩৫ লাখ ১২ হাজার ৮৮১ টি শেয়ার ২ লাখ ২৮ হাজার ৪০৫ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ১ হাজার ১৪৩ কোটি ২ লাখ ৩১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১২৮ কোটি ১ লাখ টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৬ শতাংশ বা ১৪৮.০৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৭ হাজার ৯.৪৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮ টির, কমেছে ১৬৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ৭ লাখ ৭২ হাজার ৯৪৯ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments