ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচিত অর্থবছরে কোম্পানিটির একত্রিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৪ টাকা ২৪ পয়সা। যা আগের বছর সমন্বিতভাবে ছিল ৩ টাকা ৫৩ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩০ টাকা ৭৬ পয়সা। আগের বছর ছিল ২৮ টাকা ৪১ পয়সা।
এছাড়া কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১০.০৯ টাকায় দাঁড়িয়েছে।
উল্লেখ, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মে, ২০২৪ তারিখ বৃহস্পতিবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ মে, ২০২৪।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


































Recent Comments