রবিবার, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিপ্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান
spot_img
spot_img

প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ফয়সাল রহমান। সম্প্রতি তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে, যা আজ রোববার থেকে কার্যকর হবে। এর আগে তিনি এ ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও হোলসেল ব্যাংকিং বিভাগের চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাইম ব্যাংক এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ব্যাংকিং খাতে তিন দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন ফয়সাল রহমান করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং, করপোরেট ফাইন্যান্স, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, টেকসই অর্থায়ন এবং কৌশলগত নেতৃত্বে দক্ষ। তিনি প্রাইম ব্যাংকের করপোরেট ব্যাংকিং ট্রান্সফরমেশন প্রোগ্রামের নেতৃত্ব দেন এবং গুরুত্বপূর্ণ করপোরেট গ্রাহকদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ কর্মজীবনে ফয়সাল রহমান প্রাইম ব্যাংকের আগে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল), স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ এবং ক্রেডিট অ্যাগ্রিকল ইন্দোসুয়েজে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি জ্বালানি ও বিদ্যুৎ, অবকাঠামো, এভিয়েশন এবং টেকসই অর্থায়ন খাতে একাধিক গুরুত্বপূর্ণ অর্থায়নের উদ্যোগ সফলভাবে পরিচালনা করেছেন।

প্রাইম ব্যাংক জানায়, ফয়সাল রহমান বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ইকোনমিকসে স্নাতক এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments