মঙ্গলবার, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনপ্রেমিকের বাড়িতে জাহ্নবী: বের হতেই ক্যামেরা বন্দি
spot_img
spot_img

প্রেমিকের বাড়িতে জাহ্নবী: বের হতেই ক্যামেরা বন্দি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শিখর পাহাড়িয়ার সঙ্গে ডেট করছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। গুঞ্জনটা বহুদিনের। মাঝে অনেকের সঙ্গেই নাম জড়িয়েছিল। কিন্তু কয়েকমাস ধরে শিখরের সঙ্গে বেশ কয়েকবার দেখা গিয়েছে জাহ্নবীকে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে শিখরের বাড়িতে একসঙ্গে দেখা যায় তাদের।

ছবি: সংগৃহীত

শিখরের বাড়ি থেকে বের হতেই পাপারাজ্জিদের ক্যামেরার মুখোমুখি হতে হয় জাহ্নবী কাপুর। নিজের গাড়িতে উঠে মুখ ঢেকেও তাদের হাত থেকে নিস্তার পাননি অভিনেত্রী। একের পর এক ক্লিকে লেন্সবন্দি হয়েছেন তিনি। সেই ছবি ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তবে মুখ লুকানোর কারণ ও শিখর পাহাড়িয়ার সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করলেও জবাব দেননি এই অভিনেত্রী।

মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়া। তার সঙ্গে জাহ্নবীর বন্ধুত্ব বহু পুরনো। এর আগে ভাইরাল হয়েছিল তাদের চুমুর ছবি। এরপর দুজনের ব্রেকআপ হয়েছিল বলেও শোনা যেত। সেইসব আলোচনাকে পেছনে ফেলে আবারও একসঙ্গে সময় কাটাচ্ছেন এই জুটি।

‘ধড়ক’ সিনেমার পর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’ সিনেমায় অভিনয় করেছেন জাহ্নবী। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বাওয়াল’। বর্তমানে তার হাতে বেশ কটি সিনেমার কাজ রয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments