মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাপ্লে অফের লড়াইয়ে তিন দল: কার কী সমীকরণ
spot_img
spot_img

প্লে অফের লড়াইয়ে তিন দল: কার কী সমীকরণ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিপিএলে দুই দলের প্লে অফ নিশ্চিত হয়ে গেছে। রংপুর রাইডার্স শেষ চারে উঠে গেছে। সোমবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে হারলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফ খেলা নিশ্চিত। প্লে অফের বাকি দুই জায়গার লড়াইয়ে আছে তিন দল।

দল তিনটি হলো- ফরচুন বরিশাল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। এর মধ্যে বরিশাল ও চট্টগ্রামের পয়েন্ট ১২, খুলনার পয়েন্ট ১০। তবে চট্টগ্রামের হাতে একটি এবং খুলনার হাতে আছে দুই ম্যাচ। বরিশালও দুই ম্যাচ পাচ্ছে।

সোমবার রংপুর রাইডার্সের বিপক্ষে প্লে অফে যাওয়ার লড়াইয়ে মাঠে নামবে ফরচুন বরিশাল। ম্যাচটি জিতলে তাদের প্লে অফ নিশ্চিত হয়ে যাবে। হারলে বেশ বিপদেই পড়তে হবে তামিম ইকবালের দলের। কারণ তখন শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জয় ভিন্ন পথ খোলা থাকবে না।

ওদিকে আগামীকাল চট্টগ্রাম ও খুলনা টাইগার্স মুখোমুখি হবে। ওই ম্যাচে চট্টগ্রাম জিতলে তাদেরও প্লে অফ নিশ্চিত হয়ে যাবে। বিদায় নেবে খুলনা। আবার খুলনা জিতলে তাদের শেষ চারে যাওয়ার সুযোগ থাকবে। সেক্ষেত্রে শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে জিততে হবে খুলনার। ১২ পয়েন্ট পেলেও শেষ চারে যাওয়া সম্ভব। তবে নেট রান রেটে এগিয়ে থাকতে হবে। নেট রান রেট কম থাকায় চট্টগ্রাম ওই সমীকরণে পিছিয়ে আছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments