শনিবার, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনফারহানকে যে শর্ত দিলেন প্রিয়াঙ্কা
spot_img
spot_img

ফারহানকে যে শর্ত দিলেন প্রিয়াঙ্কা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ‘রোড ট্রিপ’ এর উপর ভিত্তি করে আসছে ‘জি লে জারা’ সিনেমা। এটি পরিচালনা করবেন ফারহান আখতার। গাড়ির স্টিয়ারিং থাকতে চলেছে প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাটদের হাতে। এবার এই ছবি নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা। সাক্ষাৎকারে ‘জি লে জারা’ ছবির একটি ব্যাপারে স্পষ্ট ভাষায় তিনি সতর্ক করে দিলেন পরিচালককে!

এনডিটিভিকে দেওয়া ওই সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছেন ২০২২ সালের শেষভাগে তিনি এই ছবির শুটিং শুরু করবেন। তার সঙ্গে যোগ দেবেন এই ছবির আরও দুই প্রধান অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাট।

প্রিয়াঙ্কার কথায়, ফারহানকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছি। বহুবছর পর হিন্দি ছবি করছি। বহু দিন পর্দায় কোনও গানের সঙ্গে জমিয়ে নাচতে পারিনি। তাই যদি এই ছবিতে কোনও গানের সঙ্গে আমার নাচের কোনও সিকোয়েন্স না রাখা হয়, তাহলে খুব খারাপ হয়ে যাবে!

প্রায় দশ বছর পর ফের একবার পরিচালনায় ফিরতে চলেছেন এই পরিচালক-অভিনেতা-গায়ক। তাই তো তার নির্দেশে গাড়ি চালিয়ে ‘সফর’ এ বেরিয়ে পড়বেন নতুন তিন যাত্রী।

সম্প্রতি এই নারীপ্রধান ছবি প্রসঙ্গে ফারহান জানিয়েছেন সৃজনশীল জগতের ক্ষেত্রে সুস্থ আবহাওয়া যেমন রাখবে এই ছবি তেমনই পাশাপাশি অত্যন্ত দরকারও ছিল এই ব্যাপারটির।

ছবির গল্প লিখেছেন জোয়া আখতার, রিমা কাগতি এবং স্বয়ং ফারহান। ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গেছে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ। আগামী বছরের শুরুর দিকেই শ্যুটিং শুরু হয়ে যাবে এই ছবির। সবকিছু পরিকল্পনামাফিক চললে ২০২৩ সালে মুক্তি পেতে চলেছে ‘জি লে জারা’।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments