সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাফিল্ডিংয়ে বাংলাদেশ; তামিমের জায়গায় নাঈম
spot_img
spot_img

ফিল্ডিংয়ে বাংলাদেশ; তামিমের জায়গায় নাঈম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তিন মাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হেরে ইতোমধ্যে পিঁছিয়ে রয়েছে টাইগাররা। যে কারণে দ্বিতীয় ম্যাচে হারলেও সিরিজ হাতছাড়া হয়ে যাবে টাইগারদের। এমন সমীকরণকে সামনে রেখেই চট্টগ্রামে আজ শনিবার সিরিজ বাঁচানোর মিশনেই নেমেছে বাংলাদেশ দল। যার নেতৃত্বে থাকবেন লিটন দাস। সিরিজ বাঁচানোর এই ম্যাচে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন লিটন দাস।

প্রথম ওয়ানডের পর তামিম ইকবালের অবসরের ঘটনা আড়াল করে দিয়েছিল আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজটি। প্রধানমন্ত্রীর নির্দেশে ২৮ ঘণ্টার মধ্যে অবসর ভাবনা থেকে সরেও আসেন তামিম। অবসর ভাঙলেও এই সিরিজে অন্তত আর দেখা যাবে না তামিম ইকবালকে। প্রধানমন্ত্রীর নির্দেশে দেড় মাসের জন্য ছুটিতে থাকবেন ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক। তার অনুপস্থিতিতে দলে নেওয়া হয়েছে মোহাম্মদ নাঈমকে।

পেস বিভাগেও আছে একটি পরিবর্তন। তাসকিন আহমেদের জায়গায় খেলছেন এবাদত হোসেন। এদিকে কোনো পরিবর্তন না নিয়েই সিরিজ জয়ের লক্ষ্যে নেমেছে আফগানিস্তান।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, নাজিবুল্লা জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই ও সেলিম সাফি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments