ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভারতে চলছে লিজেন্ডস ক্রিকেট লিগ। ফুটবলের মতো এখানেও ম্যাচের মধ্যে খেলোয়াড় বদল করা হচ্ছে টুর্নামেন্টে। এটিকে বলা হচ্ছে ‘সুপার সাবস্টিটিউট’ সেখানে চালু হয়েছে নতুন এক নিয়ম। ইনিংসের ১০ ওভার পর থেকে মাঠে আনা যাবে নতুন ক্রিকেটার। তবে খেলা শুরুর আগে দলের খেলোয়াড় তালিকায় সেই ক্রিকেটারের নাম থাকতে হবে।

তবে এ প্রতিযোগিতায় ১৪ ওভারের পর থেকে খেলোয়াড় বদল করা যাবে। পরিবর্তিত ক্রিকেটার ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবই করতে পারবেন। শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও তা পরীক্ষামূলকভাবে এ নিয়ম ব্যবহার করা হবে।
ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী মনে করছেন, অদূর ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটে আরও পরিবর্তন দেখতে পারছেন রবি শাস্ত্রী। যেভাবে প্রতিনিয়ত টি-টোয়েন্টি ক্রিকেটে পরিবর্তন হচ্ছে, তাতে এ নিয়ম শিগগিরই চালু হতে পারে বলে ধারণা শাস্ত্রীর, ‘খেলাটায় প্রতিনিয়ত বদল হচ্ছে। কে বলতে পারে কাল এমন কোনো বদল আন্তর্জাতিক ক্রিকেটে আসবে না? অবাক হওয়ার কিছু নেই। এটি এমন একটি ফরম্যাট, যেখানে প্রতিনিয়ত বদল হতে পারে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এসএস.
































Recent Comments