রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনফুটবল বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকবেন শাহরুখ
spot_img
spot_img

ফুটবল বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকবেন শাহরুখ

ডেইরি শেয়ারবাজার ডেস্ক: প্রায় তিন বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। তার অভিনীত পাঠান মুক্তি পাবে ২৫ জানুয়ারি। ছবিটি নিয়ে বেশ আটঘাঁট বেঁধেই নেমেছেন বলিউড বাদশাহ। দর্শকটাও ছবিটি নিয়ে তুমুল আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। এই ‘পাঠান’ নিয়েই শাহরুখ খান এবার হাজির হচ্ছেন কাতার বিশ্বকাপের মাঠে। তবে এ বিষয়ে শাহরুখ খানের পক্ষ থেকে অফিসিয়ালি কিছুই জানানো হয়নি।

শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব’-এর ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ‘পাঠান’ সিনেমার প্রচার করবেন শাহরুখ খান। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে জানানো হয়েছে, ১৮ ডিসেম্বর লুসাইলের লুসাইল আইকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনার এই ম্যাচে সরাসরি শাহরুখ খান উপস্থিত থাকবেন কিনা সেটা নিশ্চিত না হলেও বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টার স্পোর্টস ১৮ ও স্ট্রিমিং পরিষেবা জিও সিনেমার স্টুডিওতে সরব উপস্থিতি থাকবে কিং খানের।

১২ ডিসেম্বর ‘পাঠান’ ছবির প্রথম গান মুক্তি পেয়েছে। এর মধ্যেই গানটি নিয়ে শুরু হয়ে গেছে বিতর্ক। গানের দৃশ্য শেয়ার করেই দেওয়া হয়েছে ছবি বয়কটের ডাক। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ‘বয়কট পাঠান’ ট্রেন্ডিং। পাঠান এবং শাহরুখকে বয়কটের ডাক অবশ্য আগেও উঠেছিল। বলিউডে যখন একের পর এক হিন্দি ছবিকে বয়কট করা হচ্ছে, তখন থেকেই কিং খানের বিরুদ্ধে সরব হয়েছিলেন অনেকে।

ডেইরি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments