ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দিন যত যাচ্ছে পুঁজিবাজার যেন ততই ফুলে ফেঁপে উঠছে। আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দীর্ঘদিন পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দৈনিক লেনদেন ২ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। অন্যদিকে ১৭ হাজার সূচক অতিক্রম করে সিএসইতেও রেকর্ড হয়েছে। এতে বিনিয়োগকারীসহ বাজার সংশ্লিষ্টরাও নতুন আশায় বুক বাঁধছেন।

জানা যায়, আজ ১৯ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৫ শতাংশ বা ৪৩.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৭৩.১৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৮২.৪১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৬.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির। সারাদিনে ডিএসইতে ৭২ কোটি ৪ লাখ ৭০ হাজার ২৯১টি শেয়ার ২ লাখ ৬৬ হাজার ৮২৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৯৯ কোটি ৫ লাখ ১৫ হাজার টাকা।
গতকাল ১৮ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৯ শতাংশ বা ১০.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৮২৯.২৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৮১.১৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৪.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১৯৪.৮০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১০৩টির, কমেছে ২১৫টির এবং অপরিবর্তিত রয় ৪৭টির। সারাদিনে ডিএসইতে ৫৭ কোটি ৪০ লাখ ২৬ হাজার ২৭১টি শেয়ার ২ লাখ ৪৪ হাজার ৪৬৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৭১৯ কোটি ৬৩ লাখ ৪১ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩৭৯ কোটি ৪১ লাখ ৭৪ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৮৭ শতাংশ বা ১৪৭.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৪১.৯২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১২৯টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১২৭ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার ৩৫৪ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৬০ কোটি ৭৪ লাখ ৫০ হাজার ৩১৫ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ৬৬ কোটি ৮৩ লাখ ৯ হাজার ৩৯ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/রু.
































Recent Comments