বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণফের কমেছে সূচক, কমেছে লেনদেন
spot_img
spot_img

ফের কমেছে সূচক, কমেছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ দিন শেষে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ৩ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৬ শতাংশ বা ২০.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৮৮.০৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৪২.৬৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৫.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯২.৩০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৯টির। সারাদিনে ডিএসইতে ২১ কোটি ৮৫ লাখ ৯ হাজার ১৮০টি শেয়ার ১ লাখ ৪৪ হাজার ১৮৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৭৫ কোটি ৮৪ লাখ ১৭ হাজার টাকা।

গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৫০ শতাংশ বা ৮১.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৫০৮.২৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ২৪৫.৭৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩৮.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২ হাজার ১০৮.১৫ পয়েন্টে। আর দিন শেষে লেনদেন হয় ৮৩৩ কোটি ৯৪ লাখ ৪৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫৮ কোটি ১০ লাখ ৩২ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫ে০ শতাংশ বা ৮১.২১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯১৬.০৬ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৫২ শতাংশ বা ৫০.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৫৯৪.৬২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩২ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার ৬৪৪ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments