শুক্রবার, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকফের গাজায় মানবিক সহায়তা পাঠাবে রাশিয়া
spot_img
spot_img

ফের গাজায় মানবিক সহায়তা পাঠাবে রাশিয়া

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় গাজা উপত্যকায় ২৭ টন মানবিক সহায়তার আরেকটি চালান সরবরাহ করবে। রুশ মন্ত্রণালয়ের প্রেস দপ্তর এ কথা জানিয়েছে।

প্রেস দপ্তর থেকে বলা হয়, ‘মন্ত্রণালয়ের একটি বিমান মাখাচকালা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এল আরিশ বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ কার্গো বিমানে জেনারেটর, জামাকাপড়, ব্যান্ডেজ সামগ্রী, খাবার ও শিশু সামগ্রী রয়েছে যার মোট ওজন প্রায় ২৭ টন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী আলেকজান্ডার কুরেনকভের নির্দেশে এসব সামগ্রী পাঠানো হচ্ছে। এর আগে গাজা উপত্যকা থেকে উদ্ধারকৃত রুশ নাগরিকদের আরেকটি দলকে রাশিয়ায় পৌঁছে দেওয়া হয়েছে।

জরুরী ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে জানানো হয়, একটি আইএল-৭৬ বিমান ১১৭ জনের রুশ দলটিকে নিয়ে কায়রো থেকে উড্ডয়ন করে মস্কোর ডোমোদেডোভো বিমানবন্দরে অবতরণ করেছে। তাদেরকে এর আগে রাফাহ চেকপয়েন্ট দিয়ে সরিয়ে আনা হয়। খবর তাসের

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments