ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার, ১০ আগস্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে প্রধান সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশিরভাগ শেয়ারের দর কমেছে। সেই সাথে কমেছে দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ০৬.৮৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১০ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.২৪ শতাংশ বা ৭৮.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৮০.৯০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৪.৪২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৬.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২১০.৯৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৬ টির, কমেছে ২৭৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ০৬.৮৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৩ কোটি ১৩ লাখ ৫৩ হাজার ৮৪৭ টি শেয়ার ১ লাখ ৪৮ হাজার ৮৩৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৯৯ কোটি ৪৮ লাখ ৩৭ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৮ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭১ শতাংশ বা ৪৫.০৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ২৫৮.৯৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৫৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৬৮.২৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২১.৯৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ২৩৭.৬০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১০৩ টির, কমেছিল ২১১ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৬৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৭.১০ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ২৯ কোটি ৯৬ লাখ ৯০ হাজার ৯৩৫ টি শেয়ার ১ লাখ ৮৮ হাজার ৪৪৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ৮৩ কোটি ৪৬ লাখ ৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৮৩ কোটি ৯৭ লাখ ৭০ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.১১ শতাংশ বা ২০৫.৬৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ২৩২.৭৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৩২ টির, কমেছে ১৮৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৭ কোটি ১৬ লাখ ৬৮ হাজার ১৩১ টাকা। গতকাল লেনদেন হয়েছিলো ১৮ কোটি ৩৭ লাখ ৮ হাজার ৮৫১ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ১ কোটি ২০ লাখ ৫০ হাজার ১১১ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.


































Recent Comments