সোমবার, ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedফের পতনে পুঁজিবাজার
spot_img
spot_img

ফের পতনে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৯ জুন, ২০২৫ তারিখ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ১৭.৮৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ১৯ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৬ শতাংশ বা ২২.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৫৪.৪১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ০৩৭.৬৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৮২.২০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১ টির, কমেছে ২৫৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৯.৩৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৬৫৬ টি শেয়ার ১ লাখ ১৪ হাজার ৭৯২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩০৫ কোটি ৬৯ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৮ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৮ শতাংশ বা ৩৭.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৭৭৬.৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ০৪২.৬৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৭.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ৭৮৭.৪৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২০২ টির, কমেছে ১১২ টির এবং অপরিবর্তিত রয় ৮২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫০.০১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৫২ লাখ ৭৩ হাজার ৪৫০ টি শেয়ার ১ লাখ ১১ হাজার ৪০০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩২৭ কোটি ৮৩ লাখ ১৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২২ কোটি ৮২ লাখ ৪৫ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৭ শতাংশ বা ৯.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ২৫৯.৯৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮২ টির, কমেছে ৯৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ২৩ লাখ ৭০ হাজার ৭১৬ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments