সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদফের সাবস্ক্রিপশন শুরু লংকাবাংলা ইটিএফের
spot_img
spot_img

ফের সাবস্ক্রিপশন শুরু লংকাবাংলা ইটিএফের

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুনরায় চালু হয়েছে দেশের প্রথম এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) এলবি মাল্টি অ্যাসেট ইনকাম ইটিএফের ইলেকট্রনিক সাবস্ক্রিপশন। আজ (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে যা আগামী ২৩ মে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ফান্ডটির ৭০ কোটি টাকা মূলধন সংগ্রহ করা হবে। প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। ন্যূনতম সাবস্ক্রিপশনের পরিমাণ ১ লাখ টাকা। সর্বোচ্চ সীমা ৫০ কোটি টাকা।

ইটিএফটির উদ্যোক্তা লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড। সম্পদ ব্যবস্থাপক লংকাংবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। ট্রাস্টি হিসেবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) ও কাস্টডিয়ান হিসেবে ব্র্যাক ব্যাংক দায়িত্ব পালন করছে। এর অথরাইজড পার্টিসিপ্যান্টস হিসেবে রয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ, গ্রিন ডেল্টা সিকিউরিটিজ ও ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড।

দেশের প্রথম এই ইটিএফের প্রাথমিক আকার হবে ১০০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা প্রতিষ্ঠান লংকাবাংলা ইনভেস্টমেন্টস ১০ কোটি ও সম্পদ ব্যবস্থাপক লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট ২ কোটি টাকা বিনিয়োগ করবে। বাকি অর্থ প্রাইভেট প্লেসমেন্ট ও পাবলিক অফারের মাধ্যমে সংগ্রহ করা হবে।

বিএসইসির ৮৪৯তম কমিশন সভায় লংকাবাংলা ইটিএফটির অনুমোদন দেয়া হয়ে। ইটিএফটি ডিএসইতে অন্য যেকোনো শেয়ারের মতোই লেনদেন করা যাবে। ইটিএফটির দর নির্ধারণ ও তারল্য সরবরাহের ক্ষেত্রে অথরাইজড পার্টিসিপ্যান্টরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।

এর আগে যোগ্য বিনিয়োগকারীদের কাছে মূলধন সংগ্রহের উদ্দেশে প্রতিষ্ঠানটির সাবস্ক্রিপশন ১২-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিলো।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments