মঙ্গলবার, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাফ্রান্সকে ঠেকাতে কোন কৌশল নেবে স্পেন?
spot_img
spot_img

ফ্রান্সকে ঠেকাতে কোন কৌশল নেবে স্পেন?

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষ কোচ দিদিয়ের দেশম স্পেনকে ‘ফেভারিট’ আখ্যা দিয়েছেন। তবে সেই তকমা নিয়ে মাথা ঘামাতে নারাজ স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। বরং তিনি স্পষ্ট করে দিয়েছেন, ডলাসে ফ্রান্সের বিপক্ষে তারা রক্ষণাত্মক খোলসে না ঢুকে বরং আক্রমণাত্মক ফুটবল খেলার পরিকল্পনা নিয়েই মাঠে নামছেন।

সোমবার সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে জানান, ফ্রান্সের খেলার ধরন সম্পর্কে তাদের বিস্তর বিশ্লেষণ করা হয়েছে। তিনি বলেন, ‘ফ্রান্সের খেলোয়াড়দের সামর্থ্য সম্পর্কে আমরা জানি, কিন্তু আমাদের দলেও বিশ্বমানের খেলোয়াড় আছে। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে প্রতিপক্ষকে মোকাবিলা করব। ম্যাচে যে দল ভালো ভারসাম্য বজায় রাখবে, জয় তাদেরই হবে। আমাদের মূল লক্ষ্য হবে নিজেদের স্বভাবসুলভ পজেশনভিত্তিক ফুটবল খেলা এবং বলের নিয়ন্ত্রণ ধরে রাখা।’

গত বছর নেশনস লিগের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ৫-৪ গোলের রোমাঞ্চকর জয়ের স্মৃতি মনে করিয়ে দিয়ে দে লা ফুয়েন্তে বলেন, ‘সেই ম্যাচ আর আগামীকালের ম্যাচ এক নয়। আমরা ৫-১ এ এগিয়ে থেকেও শেষ দিকে চাপে পড়ে গিয়েছিলাম। আমরা চেষ্টা করব সেই ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ভালো দিকগুলো পুনরাবৃত্তি করতে। তবে এবারের ফ্রান্স গত দুই বছরের তুলনায় অনেক বেশি পরিণত এবং শক্তিশালী। তাদের স্কোয়াড এখন অনেক বেশি গভীর।’
তত্ত্বাবধানে থাকা খেলোয়াড়দের ওপর কোনো বাড়তি চাপ তৈরি করতে চান না স্প্যানিশ কোচ। তিনি তার শিষ্যদের সহজভাবে—ম্যাচটি উপভোগ করতে বলেছেন। দে লা ফুয়েন্তের ভাষায়, ‘বিশ্বকাপের সেমিফাইনাল একটি অনন্য অভিজ্ঞতা। আমরা জানি না এমন মঞ্চে আবার কবে খেলার সুযোগ পাব। তাই আমি চাই আমার ছেলেরা তাদের সেরা খেলাটা খেলুক, শক্তিশালী থাকুক এবং প্রতিপক্ষের শক্তির জায়গাগুলোকে নিজেদের কৌশলে ব্যর্থ করে দিক।’

বিশ্বের বাজি ধরার বাজারগুলোতে ফ্রান্সকে এগিয়ে রাখা হলেও স্পেন যে তাদের টেকনিক্যাল ফুটবল আর আক্রমণাত্মক মানসিকতা নিয়ে ফ্রান্সের জন্য বড় ফাঁদ পেতে রেখেছে, তা দে লা ফুয়েন্তের কথায় বেশ স্পষ্ট। মঙ্গলবার ডলাসের এআইটি অ্যান্ড টি স্টেডিয়ামে এই দুই ফুটবল দর্শনের লড়াই দেখার অপেক্ষায় এখন পুরো বিশ্ব।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments