বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদফ্লোর প্রাইস অব্যাহত থাকবে: গুজব সৃষ্টিকারী শনাক্ত
spot_img
spot_img

ফ্লোর প্রাইস অব্যাহত থাকবে: গুজব সৃষ্টিকারী শনাক্ত

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: চলতি সপ্তাহে ফ্লোর প্রাইস নিয়ে এক শ্রেণীর বিনিয়োগকারী বিভিন্ন গুজব ছড়িয়ে বাজারকে অস্থিতিশীল করে তুলেছে। যার নেতিবাচক প্রভাব পুঁজিবাজারে দেখা যাচ্ছে। তাই ফ্লোর প্রাইস নিয়ে গুজব সৃষ্টিকারীদের শনাক্ত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অতি দ্রুত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
আজ ১১ আগস্ট কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বাজার পরিস্থিতি বিবেচনা করে গত ২৮ জুলাই, ২০২২ তারিখে ফ্লোর প্রাইস (BSEC/CMRRCD/2001-07/39) নির্ধারণ করে দেয়, যা ৩১ জুলাই, ২০২২ তারিখ হতে কার্যকর হয়ে বর্তমানেও বলবৎ রয়েছে। বিভিন্ন ফোরামে কমিশনের ফ্লোর প্রাইস নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, যা কমিশন ও আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি গোচর হয়েছে। কমিশন গুজব সৃষ্টিকারীদের শনাক্ত করছে এবং অতি দ্রুত তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
কমিশন কর্তৃক যথাযথ ডিরেক্টিভ এর মাধ্যমে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফ্লোর প্রাইস অব্যাহত থাকবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments