ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার, পহেলা আগস্ট সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। সেই সাথে বেড়েছে দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ৬০.৬৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৭ শতাংশ বা ২৯.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৬৩.৩৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৫.৮৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০২.০৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৮ টির, কমেছে ৬২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬০.৬৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৫ কোটি ৬৩ লাখ ৩১ হাজার ২৪০ টি শেয়ার ১ লাখ ৭৬ হাজার ৪৭০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯২১ কোটি ৭৩ লাখ ৪৪ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৩১ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২.৫৬ শতাংশ বা ১৫৩.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ১৩৩.৯৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩১.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৩৯.৪৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪৮.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১৯৩.৫৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিলো ৩৬২ টির, কমেছিলো ৭ টির এবং অপরিবর্তিত রয়েছিলো ১৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৯৪.৭৬ শতাংশ শেয়ারের দর বেড়েছিলো। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৪৯ লাখ ৪১ হাজার ৯৭ টি শেয়ার ১ লাখ ২৬ হাজার ৮২০ বার হাতবদল হয়েছিলো। আর দিন শেষে লেনদেন হয়েছিলো ৫৬৭ কোটি ৯৫ লাখ ৯৪ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩৫৩ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৭৮ শতাংশ বা ১৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ১১৭.৬৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১৭১ টির, কমেছে ৩৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৮ কোটি ৪৪ লাখ ৯১ হাজার ২৩২ টাকা। গতকাল লেনদেন হয়েছিলো ১২ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ২১৫ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৬ কোটি ৮ লাখ ৯৩ হাজার ১৭ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments