শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়বঙ্গবন্ধুর লেখা তৃতীয় বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
spot_img
spot_img

বঙ্গবন্ধুর লেখা তৃতীয় বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

চীন সফরের অভিজ্ঞতা নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর লেখা বই ‘আমার দেখা নয়া চীন’র মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন তিনি। এ সময় একাডেমির সভাপতি ও জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও একাডেমির মহাপরিচালক ও কবি হাবীবুল্লাহ সিরাজী উপস্থিত ছিলেন।

‘আমার দেখা নয়া চীন’র মোড়ক উন্মোচন করে প্রধানমন্ত্রী বলেন, কারাগারে খাতা সেন্সর করে দেয়া হতো। সেই সেন্সরের সিল থেকে আমরা জানতে পারি এটি ১৯৫৪ সালে লেখা। মলাটটি অনেকটা চীনা অক্ষরের মতো করে লেখা। মনোগ্রামটি পিকাসোর তৈরি করা।

শেখ হাসিনা বলেন, ১৯৫২ সালে বঙ্গবন্ধু চীনে শান্তি সম্মলনে গিয়েছিলেন। পূর্ববঙ্গ থেকে প্রতিনিধি দলের সদস্য হিসেবে তিনি আমন্ত্রিত ছিলেন। সেখানে যাবার পথটি, কীভাবে গিয়েছেন তার বিস্তারিত বর্ণনা আছে। বিশেষভাবে লক্ষণীয়, এই বইতেই লেখা আছে- তিনি শান্তি সম্মেলনে বাংলা ভাষায় বক্তৃতা দিয়েছিলেন। মনোজ বসু তার বইতে এ কথা লিখেছেন। এসবই বইটিতে পাওয়া যাবে।

মুজিববর্ষ সামনে রেখে এবারের বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা উৎসর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মেলার প্রথম দিন থেকেই বাংলা একাডেমির স্টলে মিলবে চীন সফরের অভিজ্ঞতা নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাসের লেখা  ‘আমার দেখা নয়া চীন’ বইটি।

‘আমার দেখা নয়া চীন’ বঙ্গবন্ধুর লেখা তৃতীয় বই। এর আগে বঙ্গবন্ধুর লেখা দুটি বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ প্রকাশিত হয়েছে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments