শনিবার, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবদলে যেতে পারে পেনাল্টি নিয়ম
spot_img
spot_img

বদলে যেতে পারে পেনাল্টি নিয়ম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জুলিয়ান আলভারেজের বাতিল হওয়া পেনাল্টি নিয়ে মাদ্রিদ দুই ভাগ তো হয়েছেই, পুরো ফুটবলবিশ্বেই তোলপাড় চলছে। অ্যাতলেটিকো মাদ্রিদের এই আর্জেন্টাইন স্ট্রাইকারের টাইব্রেকার শট নেওয়ার সময় বলে দুই পা লেগেছে কিনা, সেটা নিয়েই বিতর্ক। তবে আলভারেজের এই বিতর্কের জেরে বদলে যেতে পারে পেনাল্টি শটের নিয়ম।

বিষয়টি নিয়ে অ্যাতলেটিকো মাদ্রিদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে উয়েফা জানায়, ‘যদিও সামান্য, তবে শট নেওয়ার আগে খেলোয়াড়ের অন্য পাও বল স্পর্শ করেছিল। আর বর্তমান আইন অনুযায়ী রেফারিকে ভিএআরে গোল বাতিলের বার্তাই দিতে হতো।

তবে এই আইন নিয়ে নতুন করে ভাবার কথাও জানিয়েছে তারা, ‘উয়েফা বিষয়টি নিয়ে ফিফা ও আইএফএবির (ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড) সঙ্গে আলোচনা করবে। যেখানে তারা অনিচ্ছাকৃতভাবে ডাবল টাচের ক্ষেত্রে নিয়মটি পর্যালোচনা করা উচিত কিনা, সেটা নির্ধারণ করবে।

উয়েফার এই বিবৃতি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি অ্যাতলেটিকো মাদ্রিদ। তবে বুধবার রাতে ম্যাচের পর বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন অ্যাতলেটিকোর কোচ দিয়েগো সিমিওনে, ‘আমি এখনও পেনাল্টি শটের জন্য ভিএআরের শরণাপন্ন হতে দেখিনি।’ এমনকি যারা বল নড়তে দেখেছেন, তাদের হাত তুলতেও বলেন তিনি।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রেফারি শিমন মার্চিনিয়াকও। ২০২২ বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করা এই পোলিশ রেফারি বলেছেন, তিনি ৯৯ শতাংশ নিশ্চিত ছিলেন, বলে দুইবার স্পর্শ করেছে জুলিয়ান আলভারেজের পা। তাই তিনি নিজে থেকেই ভিএআরকে বিষয়টি পরীক্ষা করে দেখতে বলেছিলেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments