ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ত্বকের বয়সের ছাপ রোধ করতে এবং তারুণ্য ধরে রাখতে কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করা যেতে পারে। নিয়মিত সঠিক যত্নের মাধ্যমে ত্বক টান টান রাখা বা উজ্জ্বল সুন্দর ও তারুণ্য ধরে রাখা যায়।
শসা এবং দইয়ের ফেসপ্যাক ত্বকের কালচে দাগ দূর করতে এবং বয়সের ছাপ রোধ করতে সহায়তা করে। এতে রয়েছে অ্যান্টি-এজিং বৈশিষ্ট্য, যা ত্বককে রাখবে সতেজ।
নারিকেলের দুধ ত্বকে আর্দ্রতা সরবরাহ করে এবং ভিটামিন ও মিনারেলে সমৃদ্ধ। এটি ফেস টোনার হিসেবে ব্যবহার করা যেতে পারে, যা ত্বককে কোমল ও ঝকঝকে রাখে।
পাকা পেঁপে ব্যবহার করে তৈরি করা মাস্ক ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে। এটি অ্যান্টি-এজিং উপকারিতায় ভরপুর।
গোলাপ জল ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে এবং ত্বককে কোমল রাখে। নিয়মিত ব্যবহারে ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না।
উল্লেখ, এগুলো ব্যবহারে আপনার ত্বক থাকবে তরুণ এবং ঝলমলে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.




























Recent Comments