ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা কার্যক্রম পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে ভারত।
বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)-এ এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
তিনি জানান, আগামী ২৮ জুন থেকে বাংলাদেশিরা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। প্রাথমিকভাবে দেশের পাঁচটি ভিসা আবেদন কেন্দ্র থেকে এই সেবা দেওয়া হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য কেন্দ্রেও ট্যুরিস্ট ভিসা কার্যক্রম চালু করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম ব্যাপকভাবে সীমিত করে ভারত। সে সময় মেডিকেল ভিসা ছাড়া প্রায় সব ধরনের ভিসা ইস্যু স্থগিত রাখা হয়।
সম্প্রতি ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। তিনি গত ১২ জুন ঢাকায় এসে দায়িত্ব গ্রহণ করেন।
বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করার পর আইভ্যাকের অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন তিনি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ




























Recent Comments