শনিবার, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সহযোগিতা বাড়াতে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত
spot_img
spot_img

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সহযোগিতা বাড়াতে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সহযোগিতা বাড়াতে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

সমঝোতা স্মারক চারটি হলো, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণায় সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং আমিরাত সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ অ্যান্ড রিসার্চের (ইসিএসএসআর) মধ্যে সহযোগিতা। দুই দেশের ফরেন সার্ভিসেস একাডেমি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এবং দুবাই ইন্টারন্যাশনাল চেম্বারের মধ্যে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক।

দ্বিপাক্ষিক বৈঠকের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মধ্যে মঙ্গলবার (স্থানীয় সময়) দুবাই এক্সিবিশন সেন্টারে সমঝোতা স্মারকগুলো স্বাক্ষর হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। দুই নেতার উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বিনিময় হয়।

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা নিজ নিজ পক্ষে উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণায় সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এবং দুই দেশের পররাষ্ট্র সচিবরা ফরেন সার্ভিসেস একাডেমির মধ্যে সহযোগিতার জন্য সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ ছাড়াও দুই দেশের বিআইআইএসএস এবং ইসিএসএসআর-এর মহাপরিচালকদ্বয় একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এফবিসিসিআই সভাপতি এবং দুবাই চেম্বারের প্রধান নিজ নিজ দেশের পক্ষে অবশিষ্ট সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার পাঁচ দিনের সরকারি সফরে উপসাগরীয় দেশটিতে পৌঁছেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments