বৃহস্পতিবার, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবাংলাদেশ ভলিবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
spot_img
spot_img

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আতিকুল ইসলাম সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণের পর নতুন করে প্রাণ ফিরে পেয়েছে দেশের ভলিবল। ইতোমধ্যেই ভলিবলের আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের সক্ষমতাও দেখিয়েছে ফেডারেশন।

মঙ্গলবার (৭ জুন) মহানগরীর উত্তরায় অবস্থিত বাংলাদেশ ক্লাবে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভাতেও ভলিবলকে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার নিজের স্বপ্ন ও অঙ্গীকার পুনরুত্থিত করেছেন ফেডারেশন সভাপতি, ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ভলিবলের ভালো ফলাফল অর্জন করতে চান ফেডারেশন সভাপতি।

এ সময় সংগঠনের সহসভাপতি মোহাম্মদ ইউনুস, মো. খসরু চৌধুরী, মো. হাবীব উল্লাহ ডন, আব্দুল রাজ্জাক খান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু উপস্থিত ছিলেন। সভায় ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ, প্রথম ও দ্বিতীয় বিভাগ ভলিবল লীগ আয়োজনের সিদ্ধান্ত হয় এবং বাজেটের সারসংক্ষেপ অনুমোদন দেওয়া হয়।

সভায় কাবা ন্যাশনাল ফেডারেশন ম্যানেজমেন্ট কোর্সে অংশগ্রহণকারী ফেডারেশনের প্রতিনিধির উজবেকিস্তান সফরের প্রতিবেদনও উপস্থাপন করা হয়।

জানা যায়, বাহরাইনে অনুষ্ঠিতব্য সিভিসি চ্যাম্পিয়নশিপ ২০২২ উপলক্ষে অনূর্ধ্ব-২০ জাতীয় ভলিবল দলের প্রশিক্ষণ, প্রশিক্ষক, সহকারী প্রশিক্ষক ও ম্যানেজার নিয়োগসহ বাজেট অনুমোদন দেওয়া হয়।

“বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২৩ এশিয়ান সেন্ট্রালজোন ভলিবল চ্যাম্পিয়নশীপ ২০২২” আয়োজন, বাজেট, জাতীয় দল গঠন, প্রশিক্ষক, সহকারী প্রশিক্ষক ও ম্যানেজার নিয়োগ প্রসঙ্গেও সিদ্ধান্ত এসেছে এই সভা থেকে।

চলতি বছর দুবাইতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণ ও আন্ত:কলেজ মহিলা ভলিবল প্রতিযোগিতা বর্ণাঢ্য পরিসরে আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিরগিজস্তানে অনুষ্ঠতব্য ই-স্কোর শেট এবং ভিআইএস কোর্সে বাংলাদেশ থেকে প্রশিক্ষণার্থী পাঠানোর কথাও বলা হয়। একই সঙ্গে এই বছরের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ভলিবল প্রতিযোগিতার চূড়ান্ত হিসাব দাখিল ও অনুমোদন দেওয়া হয়েছে এই কার্যনির্বাহী কমিটির সভায়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এন

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments