শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরবাঙ্গির শরবত তৈরির রেসিপি
spot_img
spot_img

বাঙ্গির শরবত তৈরির রেসিপি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বেশিরভাগ মানুষের কাছেই পছন্দের ফল নয় বাঙ্গি। দেখতে সুন্দর তবে খেতে তেমন সুস্বাদু না হওয়ায় অনেকেই বাঙ্গির নাম শুনলে এড়িয়ে যান। কিন্তু অবহেলিত এই ফলেই আছে ভিটামিন সি, বিটা ক্যারোটিন, আমিষ, ফলিক এসিড, পর্যাপ্ত পানি, ফ্যাটি এসিডের মতো সব গুরুত্বপূর্ণ উপাদান। উপকারী এই ফল না খেয়ে আপনি নিজেকেই ক্ষতি করছেন। তবে খালি খেতে ভালো না লাগলে এটি সুস্বাদু করে খাওয়ার উপায় রয়েছে। চলুন জেনে নেওয়া যাক বাঙ্গির তেমনই এক পদ। রইল বাঙ্গির শরবত তৈরির রেসিপি-

উপকরণ:

বাঙ্গি- ছোট ১টি কুচি করে কাটা
চিনি- স্বাদমতো
মিষ্টি দই- আধা কেজি
পানি- পরিমাণমত
বিট লবণ- হাফ চা চামচ
বরফ কুচি- পরিমাণমতো।

তৈরির প্রণালী- কুচি করে রাখা বাঙ্গি ভালোভাবে ব্লেন্ড করে ছেঁকে নিন। এরপর তাতে পানি দিয়ে চিনি, দই, বিট লবণ মিশিয়ে ব্লেন্ড করুন। এবার একটি পাত্রে ঢেলে ফ্রিজে রেখে দিন। কারণ এটি ঠান্ডা পরিবেশন করলে বেশি সুস্বাদু লাগবে। খাওয়ার আগে সামান্য বরফ কুচি ছড়িয়ে নিতে পারেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments